Saturday, September 12

শত বছর মেয়াদী ডেল্টা প্ল্যানের অনুমোদন

0

জলবায়ু পরিবর্তন মোকাবেলায় শত বছর মেয়াদী ‘ডেল্টা প্ল্যান ২১০০’ পর্যালোচনা শেষে অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি)। পরিকল্পনাটি তৈরি করেছে পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনৈতিক বিভাগ(জেইডি)।

মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলনকক্ষের সভায় এটি অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন এনইসির সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের ব্রিফিং এ সব তথ্য জানান।

এ পরিকল্পনা বাস্তবায়নে ছয়টি স্থানকে গুরুত্ব দেওয়া হয়েছে। এগুলো হল- উপকূলীয় অঞ্চল, বরেন্দ্র ও খরাপ্রবণ অঞ্চল, হাওর এবং আকস্মিক বন্যাপ্রবণ এলাকা, পার্বত্যাঞ্চল ও নগর এলাকা। অঞ্চলভেদে আর্থ-সামাজিক বৈষম্য এবং এর সাধারণ ঝুঁকিগুলো চিহ্নিত করা হয়েছে।

পরিকল্পনার আওতায় বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, খরাসহ বিভিন্ন প্রাকৃতিক সমস্যা মোকাবেলায় ৯টি নদী, খাল ও জলাধার ব্যবস্থাপনায় পলি অপসারণসহ নদী ড্রেজিংয়ে ৬টি, পাহাড়ি এলাকায় ৫টি এবং মোহনা ও উপকূলীয় এলাকায় ১২টি প্রকল্প, কম দুর্যোগপ্রবণ এলাকায় ১৫টি প্রকল্পসহ বিরাজমান চ্যালেঞ্জ মোকাবেলা করে আর্থ-সামাজিক উন্নয়নে পানিসম্পদ ব্যবস্থাপনায় প্রাথমিকভাবে ৮০টি প্রকল্প বাস্তবায়িত হবে।

সব নদী দখলমুক্ত করে, আধুনিক ড্রেইনেজ সিস্টেম, সেচ চ্যানেল, নাব্যতা বাড়িয়ে নৌপথ বাড়ানোর দিক নির্দেশনাসহ আধুনিক ব-দ্বীপ ব্যবস্থাপনার মাস্টার প্ল্যান হিসেবে বিবেচনা করা হচ্ছে ডেল্টা প্ল্যানকে।
জিইডি সূত্রে জানা যায়, ব-দ্বীপ পরিকল্পনা-২১০০ এর প্রাথমিক ধাপ বাস্তবায়ন হবে ২০৩০ সাল নাগাদ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.