Tuesday, September 15

শপথ নিলেন গাজীপুরের মেয়র জাহাঙ্গীর

0

শপথ নিয়েছেন গাজীপুর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র জাহাঙ্গীর আলম। আজ বৃহস্পতিবার জাহাঙ্গীর আলমকে শপথবাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গত ২৬ জুন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ হয়। ওই নির্বাচনে মেয়র পদে চার লাখ ১০ ভোট পেয়ে জয়ী হন আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীর আলম। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির হাসান উদ্দিন সরকার পেয়েছেন এক লাখ ৯৭ হাজার ৬১১ ভোট।

শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘গত নয় বছর ক্ষমতায় থেকে সরকার দেশের যে উন্নয়ন ঘটিয়েছে, তা আগামীতে অব্যাহত রাখতে হবে।’ প্রধানমন্ত্রী নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের উদ্দেশে বেশ কিছু দিকনির্দেশনা দেন।

একই অনুষ্ঠানে শপথবাক্য পাঠ করেন গাজীপুর সিটির নবনির্বাচিত কাউন্সিলররা। কাউন্সিলরদের শপথবাক্য পাঠ করান স্থানীয় সরকারমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.