Wednesday, July 29

শপথ নেয়ার আগেই মারা গেলেন বিচারপতি নাজমুল আহাসান

0

আপিল বিভাগে সদ্য নিয়োগ পাওয়া বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান আর নেই। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার সকাল ৬টার দিকে মৃত্যু হয় তাঁর (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত গণমাধ্যমকে জানান, করোনা আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন ছিলেন তিনি।সেখানে শুক্রবার সকালে মারা যান নাজমুল আহাসান।

বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান পদোন্নতি পেয়ে আপিল বিভাগে নিয়োগ পান গত ৮ জানুয়ারি। এরআগে তিনি হাইকোর্ট বিভাগে দায়িত্বপালন করেন। ৯ জানুয়ারি তার সঙ্গে নিয়োগ পাওয়া অপর বিচারপতি শপথ নেন। কিন্তু করোনা আক্রান্ত হওয়ার কারণে ওই দিন শপথ নিতে পারেননি নাজমুল আহাসান।

বিচারপতি এফ আর এম নাজমুল আহাসানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

২০১০ সালের ১৮ এপ্রিল হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান। পরে ২০১২ সালের ১৫ এপ্রিল স্থায়ী হন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.