Sunday, September 20

শবনম বুবলী আদালতে!

0

ঢালিউড কুইন শবনম বুবলী। একের পর এক ছবি করে হিট। তাঁর জুটি সুপারস্টার শাকিব খান। বুবলী-শাকিব ছবি মানেই হলে উপচেপড়া ভিড়। সেই বুবলীকে কিনা আদালতে যেতে হলো। আর সেই আদালতে বিচারকার্য চলছে নায়ক শাকিব খানের।

কী বোঝা গেল না? ঘটনাটি খুলে বলা যাক, গতকাল মঙ্গলবার থেকে শুরু হয়েছে শাহীন সুমন পরিচালিত ‘একটি প্রেম দরকার মাননীয় সরকার’চলচ্চিত্রের (ছবির নাম পরিবর্তন হতে পারে)।

আর এই ছবিতে জুটি বেঁধে অভিনয় করছেন শাকিব খান ও শবনম বুবলী। ছবির গল্পের প্রয়োজনে এফডিসির ৩ নম্বর শুটিং ফ্লোরে আদালত তৈরি করে সেখানে শুটিং করছিলেন পরিচালক।
সেখানে শাকিবের বিরুদ্ধে মামলার বিচার চলছিল। শাকিব তখন কাঠগড়ায়। আর সেই আদালতেই হাজির ছিলেন বুবলীও।

পরিচলক বললেন, এফডিসিতে টানা ৩ দিন শুটিং চলবে ছবিটির। আদালতের সিক্যুয়েন্স শেষ হলে এরপর কিছু ফাইটের দৃশ্যে করবো। শাকিব-বুবলী দুজনেই ছবির শুটিংয়ে অংশ নিচ্ছেন। ছবিতে দর্শক ভালো একটি গল্প পাবেন। নির্মাণের ক্ষেত্রেও বৈচিত্র্য রাখার চেষ্টা থাকবে আমাদের।

ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন সাদেক বাচ্চু, মিশা সওদাগর, অমিত হাসান, শিবা সানু, ডন, সাবেরী আলম, সুচিস্মিতা মৃদুলা।
পরিচালক শাহীন সুমন ও নায়ক শাকিব খান জুটির ২১তম ছবি ‘একটি প্রেম দরকার মাননীয় সরকার’। সবশেষ শাহীন সুমনের পরিচালনায় ২০১৫ সালে ‘লাভ ম্যারেজ’ ছবিতে অভিনয় করেন শাকিব খান। শাহীন সুমনের পরিচালনায় শাকিব অভিনীত লাভ ম্যারেজ, নষ্ট, খোদার পরে মা, মনে বড় কষ্ট, একবুক জ্বালা, টাইগার নাম্বার ওয়ান, সন্তান আমার অহংকার ছবিগুলো উল্লেখযোগ্যে।​

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.