ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহজোটের আসন বণ্টন চূড়ান্ত হয়েছে। শরিকদের মধ্যে আসন ভাগ করে দেয়া হয়েছে।
এ পর্যন্ত মহাজোটের শরিকদের মধ্যে বিকল্পধারাকে দেয়া হয়েছে তিনটি আসন। ওয়াকার্স পার্টি পাঁচটি, জাসদ (ইনু) তিন, তরিকত ফেডারেশন পেয়েছেন দুটি আসন। তাদের প্রার্থীকে চিঠি দেয়া হয়েছে।
শুক্রবার সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের হাত থেকে এসব চিঠি সংগ্রহ করছেন জোটের প্রার্থীরা।
এদিকে, দলীয় মনোনয়নও চূড়ান্ত হয়েছে আওয়ামী লীগের। এরমধ্যে কিশোরগঞ্জ-১ আসনে সৈয়দ আশরাফুল ইসলামের মনোনয়ন চূড়ান্ত হয়েছে বলে জানা গেছে।