Monday, September 7

শরিকদের শক্ত বিরোধী দলের ভূমিকায় থাকার আহবান সেতুমন্ত্রীর

0

১৪ দলের শরিকরা যদি সংসদে শক্ত বিরোধী দলের ভূমিকা পালন করতে পারে, তা হলে সেটি সরকার ও শরিকসহ সবার জন্য ভালো হবে।

১৯ জানুয়ারি আওয়ামী লীগের বিজয় সমাবেশের প্রস্তুতি দেখতে গিয়ে বৃহস্পতিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা বলেন।

শরিকরা তো নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেছে, তা হলে তাদের বিরোধী দলে থাকা কতটা সমর্থনযোগ্য-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ১৪-দলীয় জোট আদর্শিক জোট, রাজনৈতিক জোট। এটি কোনো নির্বাচনী জোট নয়।

জোটে কোনো ভুল বোঝাবুঝি নেই জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ১৪-দলীয় জোট থাকছে। আমাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি নেই। এমনকি কোনো টানাপোড়নও নেই আমদের মাঝে।

বিজয় সমাবেশ সফল করার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের জনগণ আমাদের বিপুল ভোটে জয়যুক্ত করেছে। তাই এ বিজয় উপলক্ষে সোহরাওয়ার্দীতে স্মরণকালের শ্রেষ্ঠ সমাবেশ অনুষ্ঠিত হবে ১৯ জানুয়ারি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.