Wednesday, August 12

শর্ত সাপেক্ষে খুলে দেওয়া হলো পর্যটনকেন্দ্র

0

আজ থেকে খুললো পর্যটনকেন্দ্র। তবে তিনটি শর্ত পালন করতে হবে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত।

করোনার ঝুঁকি নিয়েই দেশের আর্থসামাজিক অবস্থা, অর্থনৈতিক কর্মকান্ড সচল রাখা এবং সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে ১৯ আগস্ট থেকে পর্যটনকেন্দ্র খোলার অনুমতি দিয়ে গত ১২ আগস্ট মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপন জারি করে।

পর্যটনকেন্দ্রে খুলে দেয়ার জন্য যে সকল শর্ত দেওয়া হয়েছে:

১. যেকোনো প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি প্রতিপালনে অবহেলা পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দায়িত্ব বহন করবে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

২. সকলক্ষেত্রে মাস্ক পরিধান নিশ্চিত করতে হবে এবং স্বাস্থ্য অধিদফতর প্রণীত স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করতে হবে।

৩. পর্যটনকেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদনকেন্দ্র আসন সংখ্যার শতকরা ৫০ ভাগ ব্যবহার করে চালু করতে পারবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.