Sunday, August 23

শহীদ মহিম উদ্দীনের মৃত্যু বার্ষিকীতে ছাত্রলীগ নেতা মিনহাজুল আবেদীন সানি’র শ্রদ্ধা নিবেদন

0

বাংলাদেশ ছাত্রলীগের সাবেক উপ-পাঠাগার বিষয়ক সম্পাদক ও ওমরগণি এম.ই.কলেজ ছাত্রলীগের সাবেক ভি.পি শহীদ মহিম উদ্দীনের ১৫ তম শাহাদাৎ বার্ষিকীতে নগর ছাত্রলীগের কর্মসূচী ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক মিনহাজুল আবেদীন সানির নেতৃত্বে মরহুমের কবর প্রাঙ্গনে ফুলেল শ্রদ্ধাঞ্জলী অর্পণ করা হয়।

গতকাল ২৯ শে নভেম্বর রোজ শুক্রবার জুম্মার নামাজের পূর্বে জিইসি গরীবুল্লাহ শাহ কবরস্থানে বিভিন্ন থানা ও ওয়ার্ড ছাত্রলীগ নেতাদের উপস্থিতিতে শ্রদ্ধাঞ্জলীর মাধ্যমে কবর জেয়ারত সহ দোয়া পাঠ করা হয়।

এতে উপস্থিত ছিলেন নগর ছাত্রলীগ নেতা জহিরুল ইসলাম জহির, সাদমান সাব্বির, মাইনুদ্দিন হাসান, মোঃ রাকিব উদ্দীন, অভি সেন, মোঃ সোহাগ, মোঃ গিয়াস, আকিল ইবনে হাবিব, শহীদুল ইসলাম সাব্বির, আদনান খুরশিদ, সাহেদ হোসাইন, সৈয়দ মোঃ তৌহিদ, আকাশ বড়ুয়া, রিয়াদ খান, নাজমুস সাকিব, মোঃ আজাদ, আরিফ উদ্দীন, সানজিদ আলী রাব্বি, মোঃ আফজাল হোসাইন জনি, আশিক, মাহিদ সহ প্রমুখ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.