আজ বাঙালি জাতির ইতিহাসের শ্রেষ্ঠতম দিন। আজ বাংলাদেশের অভ্যুদয়ের দিন। আজ বাঙালি জাতির স্বাধীনতার দিন।
আজ ২৬ মার্চ,২০২০খ্রী:। মহান স্বাধীনতা দিবস। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারনে রাষ্ট্রীয় সিদ্ধান্ত অনুযায়ী এক অনাড়ম্বর পরিবেশে আজ সকাল ৮:০০ ঘটিকায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ মাহাবুবর রহমান, বিপিএম, পিপিএম মহোদয় জাতির শ্রেষ্ঠ সন্তান- বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে দামপাড়া পুলিশ লাইন্সস্হ শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি সহ পুষ্পস্তবক অর্পণ করেন।
এসময় অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব আমেনা বেগম, বিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব এস. এম. মোস্তাক আহমেদ খান বিপিএম, পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) জনাব শ্যামল কুমার নাথ সহ পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।