মোঃ আয়ুব হোসেন পক্ষী, বেনাপোল (যশোর)প্রতিনিধি: শার্শা উপজেলার কেন্দ্রীয় জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণ কাজের উদ্বোধন করেছে শেখ আফিল উদ্দিন এমপি।
রোববার ৩১শে মার্চ সকাল ১০টার সময় শার্শা বাজারস্থ উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের কাজের উদ্বোধন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও বার বার নির্বাচিত যশোর-১ (শার্শা)আসনের সাংসদ আলহাজ্ব শেখ আফিল উদ্দিন।
৩ তলা বিশিষ্ঠ জেলার শ্রেষ্ঠ ও দৃষ্টি নন্দন এ কেন্দ্রীয় মসজিদটি প্রশাসনসহ এলাকার সকলের আর্থিক সহযোগিতায় নির্মাণ কাজ সম্পূর্ণ হবে।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, সাবেক ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ ,শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার এম মশিউর রহমান, শার্শা ইউপি চেয়ারম্যান সোহারাব হোসেন, বেনাপোল ইউপি চেয়ারম্যান বজলুর রহমান, নিজামপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ,গোগা ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ, কায়বা ইউপি চেয়ারম্যান হাসান ফিরোজ আহমেদ টিংকু, আবুল কালাম আজাদ প্রমুখ।
উদ্বোধনী শেষে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন অত্র মসজিদের ইমাম মাওলানা বাকী বিল্লাহ।