বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শার নাভারনে হাসপাতাল রোড রেল ত্রুসিং ট্রেন- প্রাইভেট কার মুখোমুখি সংঘর্ষে ড্রাইভার তরিকুল ইসলাম(৩৫) নামে ১জন আহত হয়েছে। এবং সংঘর্ষে প্রাইভেট কার দুমড়ে মুচড়ে রেল লাইনের পাশে পুকুরে পড়ে যায়, সে সময় প্রাইভেট কারে ড্রাইভার ছাড়া অন্য কোন যাত্রী ছিলো না।
রবিবার সকাল সোয়া ১০ টায় সময় বেনাপোল থেকে ছেড়ে আসা খুলনাগামী আন্তনগর ট্রেন নাভারন বাজার- হাসপাতাল রোড রেল ত্রুসিংয়ে এসে পৌছালে তরিকুল প্রাইভেট কার নিয়ে নাভারন বাজার যাওয়া সময় রেল ত্রুসিং পার হওয়া সময় এই দুর্ঘটনা ঘটে।
আহত তরিকুল ইসলাম শার্শা কাশিয়াডাঙ্গা গ্রামের হযরত আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান সকাল সাড়ে নয়টার পর বেনাপোল থেকে খুলনা গামী আন্তনগর ট্রেনটি হাসপাতাল রোডে পৌছায়,এই সময় প্রাইভেটকারটি ত্রুসিং পার হওয়া সময় ট্রেন প্রাইভেটকার কে ধাক্কা দেয়৷ট্রেন এর ধাক্কায় প্রাইভেটকার দুমড়ে মুচড়ে রেল লাইনের পাশে পুকুরে পড়ে যায়,প্রাইভেট কার এর ড্রাইভার আহত হয়।স্থানীয়া তাকে উদ্ধার করে বুরুজ বাগান সরকারী হাসপাতালে চিকিংসার জন্য প্রেরণ করে।
হাসপাতালের কর্তব্যরত চিকিংসক ডাঃ নুর ইসলাম বাহার জানার আহত তরিকুল ইসলাম বর্তমানে আশংকামুক্ত ,দুর্ঘটনায় তরিকুলের হাতে ও কানে সামান্য আঘাত পেয়েছে।বর্তমানে তিনি বুরুজ বাগান সরকারী হাসপাতালে চিকিংসাধীন আছে।