Tuesday, September 1

শার্শায় প্রথম সন্তান প্রসাবের ২৬ দিন পর আবরো জমজ সন্তান প্রসাব

0

মোঃ আয়ুব হোসেন পক্ষী, বেনাপোল (যশোর): যশোরের শার্শায় আরিফা আক্তার ইতি (২৫) নামে এক নারী প্রথম সন্তান প্রসাবের ২৬ দিন পরে আবারো জমজ দু’সন্তান প্রসাব করেছে। ঘটনাটি ঘটেছে শার্শা উজেলার শ্যামলাগাছি গ্রামে। আরিফা ওই এলাকার সুমন বিশ্বাসের স্ত্রী। জন্মের পর থেকে তার সব সন্তানেরা সুস্থা আছেন বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, গত ২৩ ফেব্রুয়ারি আরিফার প্রসাব ব্যাথা ওঠে। এসময়ে তার পরিবারের লোকজন তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। প্রায় ঘণ্টা খানেক পর চিকিৎসকরা আরিফার আক্তার ইতিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানন্তর করেন। সেখানে গেলে প্রথম বাচ্চা হিসেবে আরিফা একটি ছেলে সন্তান প্রসাব করেন। এর পরে পরিবারের লোকজন তাকে নিজ বাড়ি শার্শাতে নিয়ে আসে। এর ২৬ দিন পর গত ২২ মার্চ আরিফা আবারও অসুস্থ হয়ে পড়লে তাকে যশোর আদ্-দ্বীন হাসপাতালে ভর্তি করা হয়। ২৩শে মার্চ শনিবারে ভোরে সেখানে আরিফা পুনরায় দু’টি যমজ সন্তান প্রসাব করেন। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চা ল্যের সৃষ্টি হয়েছে।

যশোর আদ্-দ্বীন হাসপাতালের গাইনী চিকিৎসক ডা. শীলা পোদ্দার বলেন, দ্বিতীয় দফায় প্রসূতির প্রসব বেদনা উঠলে আদ্-দ্বীন হাসপাতালে আনা হয়। এর পরে আমরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখি। প্রসূতি মায়ের জরায়ু দু’টো। এক পর্যায়ে তার পেটে সন্তান থাকার বিষয়টি নিশ্চিত হই। অপারেশন করে দু’টি জমজ সন্তান পাই। যার প্রথমটিতে এক ছেলে সন্তান এবং অপরটিতে দু’টি জমজ সন্তান ছিল (একটি ছেলে ও একটি মেয়ে)। প্রথমে যে জরায়ুতে একটি বাচ্চা ছিল সেটি আগে ডেলিভারি হয়। পরে আমাদের কাছে আনলে আমরা সিজারিয়ানের মাধ্যমে আরও দু’টি বাচ্চা ডেলিভারী করি। তবে এধরনের ঘটনা বিরল বলে তিনি জানান।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.