Saturday, August 22

শার্শায় মেহেদী হাসান এর উদ্যোগে স্যানিটাইজার ও ব্লিচিং পাউডার বিতরণ

0

মোঃ আয়ুব হোসেন পক্ষী, বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলার ভাইস চেয়ারম্যান মেহেদী হাসানের নিজ উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে হ্যান্ড স্যানিটাইজার ও ব্লিচিং পাউডার বিতরণ করা হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১০টার সময় তিনি উপজেলা নির্বাহি অফিসার পূলক কুমার মণ্ডলের কাছে করোনা ভাইরাস প্রতিরোধে আড়াইশো কেজি ব্লিচিং পাউডার হস্তান্তর করেন ৷

অপরদিকে সম্পূর্ণ নিজ অর্থায়নে করোনা ভাইরাস প্রতিরোধে ও সচেতনতায় সীমান্ত প্রেসক্লাব বেনাপোলকে এক বক্স হ্যান্ড স্যানিটাইজার বিতরন করেন শার্শা উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান ৷

শার্শা উপজেলার ভাইস চেয়ারম্যান মেহেদী হাসানের নিজের উদ্যোগে এখন থেকে করোনা ভাইরাস প্রতিরোধী এসব সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে বলে তিনি জানান। তার পক্ষে যতটুকু সম্ভব দেশের এই দুর্যোগ এ মানুষের পাশে থাকবেন বলে আশা প্রকাশ করেন।

এ সময় অন্যদের মধ্যে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.