Wednesday, August 19

শার্শার পুটখালী ইউনিয়নে চেয়ারম্যান মাষ্টার হাদিউজ্জামানের নিজস্ব অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরন অব্যহত

0

মোঃ আইয়ুব হোসেন পক্ষী,বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলা উপজেলার ৪ নং পুটখালী ইউনিয়ন চেয়ারম্যান মাষ্টার হাদিউজ্জামান করেনা ভাইরাসে গৃহবন্দি অসহায়, দিনমুজুর ও কর্মহীনদেও কষ্টের কথা ভেবে আর্ত মানবতার সেবায় মানুষের পাশে আছেন গত ২৮ মার্চ থেকে আজ অবধী। দীর্ঘ ২৪ দিন ধরে নিজ ইউনিয়ন পুটখালীতে নিজস্ব অর্থায়নে করোনাভাইরাস কর্মহীন, অসহায়,প্রায় ২ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অব্যহত রেখেছেন। নিজস্ব ৬০ সেচ্ছা সেবক বাড়ি বাড়ি পৌছে দিচ্ছেন তার দেওয়া খাদ্র সামগ্রী। যার নেতৃত্বে রয়েছেন চেয়ারম্যান মাষ্টার হাদিউজ্জামান, পুটখালী ইউনিয়ন আওয়ামীলীগৈর সাধারন সম্পাদক আবুল মোড়ল, আওয়ামীলীগ নেতা আব্দুস সবুর, রহমতউল্লাহ,আনোয়ারুল ইসলাম,দেলোয়ার হোসেন পলাশ, সামাউল ইসলাম, ফজলুর রহমান, মমিনুর রহমান, নূরুজ্জামান টিংকু, গোলাম মোস্তফা, ফারুক হোসেন সহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ প্রমুখ।

এ ব্যাপারে জানতে চাইলে সেচ্ছাসেবক রহমত উল্লাহ বলেন, মহৎ, উদার, দূরদর্শি ভাল মানসিকতা সম্পন্ন চেয়ারম্যান ্ হাদিউজ্জামান। যিনি অন্ধকারাচ্ছন্ন পুটখালীকৈ আলোর মুখ দেখিয়েছেন। তিনি হত ২৪ দিন ধরে মহামারি করোনায় ঘরে থাকা অসহায়, কর্মহীন প্রায় ২ হাজার মানুষের খাদ্য সহায়তা দিয়েছেন। যা আজ অবধী অব্যহত আছে।

এ ব্যাপারে চেয়ারম্যান মাষ্টার হাদিউজ্জামান বলেন করোনা ভাইরাসে লকডাউন হওয়ায় পুটখালী ইউনিয়নে অনেক কর্মজীবী মানুষ বেকার হয়ে পড়েছে। দিনআনা দিন খাওয়া অনেকে অনাহারে অর্ধা হারে অতি কষ্টের মধ্যে জীবন কাটাচ্ছে। তাই আর্ত মানবতার সেবায় নিজস্ব অর্থায়নে করোনাভাইরাসে কর্মহীন, অসহায়, দিন মুজুর ২ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী পৌছে দিয়েছি। তিনি বলেন খাদ্র সামগ্রীর মধ্যে রয়েছে, চাল , আলু, ডাল ও সাবান সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী।তিনি বলেন এ খাদ্য সহায়তা অব্যহত থাকবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.