Saturday, August 15

শার্শায় উলাশী গিলাপোল সমাজ কল্যান সংস্থার ঈদ- সামগ্রী বিতরন

0

মোঃ আইয়ুব হোসেন পক্ষী, বেনাপোল প্রতিনিধি : “রমজান” শেষে আসছে “ঈদুল ফিতর”। ঈদ মানে আনন্দ,ঈদ মানে খুশী। মুসলমানদের জন্য এ দিনটি অতি উৎসবের,আনন্দের। আবার ঈদ মানে আত্মার পরিশুদ্ধি,ধনী-গরীব,উঁচু-নিচু সব ভেদাভেদ ভুলে গিয়ে সৌহার্দ্য এবং সংহতি প্রকাশের দিন ঈদুল ফিতর। কিন্তু অদৃশ্য শত্রু কোভিড-১৯ করোনা এবং গত বুধবারের আম্ফানের তান্ডপে সবকিছু লন্ড-ভন্ড হয়ে গেল আমাদের সেই সংহতি প্রকাশের ইচ্ছাশক্তি।

করোনার মরণ ছোবলে দেশের সকল শ্রেণী পেশার মানুষ আজ কর্মহীন,বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষগুলো,পরিবার পরিজন নিয়ে অসহায়ত্বের মধ্যে দিন কাটাতে হচ্ছে তাদের। পরিস্থিতি মোকাবিলায় সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান,সমাজকর্মী,রাজনৈতিকদল এবং ছোট-বড় সামাজিক সংগঠন গুলো তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।

শনিবার(২৩ মে) সকাল ১০ টায় যশোর জিলার শার্শা উপজিলার উলাশী ইউনিয়নের গিলাপোল বাজারের সমাজ কল্যান সংস্থার উদ্যোগে ৩০০ জন দু:স্থদের মাঝে খাদ্য-সামগ্রী বিতরন করা হয়। প্রতিজনের মধ্যে চাউল-৫কেজি,ডাল-১কেজি,আলু-১কেজি,পেঁয়াজ-৫০০গ্রাম,সিমাই-৫০০গ্রাম,চিনি-১কেজি ও ৫০০ গ্রাম সুজি তুলে দেওয়া হয়।

ঐ ইউনিয়নের ১নং ওয়ার্ডের গিলাপোল বাজারে অবস্থিত সংস্থার কার্যনির্বাহী সদস্য-আমিনুর রহমান,জালাল উদ্দিন,লিটন গাজী,ও রিমন বালা কর্তৃক পরিচালিত সংস্থার অফিস কার্যালয় হতে খাদ্য-সামগ্রী গুলো বিতরন করা হয়।

৩০০ দুঃস্থদের হাতে খাদ্য-সামগ্রী তুলে দেন উলাশী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান-আলহাজ্ব আইনাল হক। এ সময় সেখানে উপস্থিত ছিলেন-সংস্থার সভাপতি-সলমান দাস,সহ-সভাপতি-আমিনুর রহমান,সাধারন সম্পাদক-আবু জাহিদ রোজেল,যুগ্ম-সাধারন সম্পাদক-স্বপন দাস এবং রান্টু, ১নং ওয়ার্ড আ’লীগ সভাপতি-আমজাদ আলী,৩নং ওয়ার্ড মেম্বর-কামাল হোসেন,৭নং ওয়ার্ড মেম্বর-সাহেব আলী এবং ৮নং ওয়ার্ড মেম্বর-হাফিজুর রহমান প্রমূখ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.