
মোঃ আয়ুব হোসেন পক্ষী, বেনাপোল প্রতিনিধিঃ : শার্শা উপজেলাট্রাক,ট্র্যাংকলরী,কভার্ডভ্যান, ট্যাক্টর, শ্রমিক ইউনিয়নের ১১ সদস্য বিশিষ্ট কার্যকরী আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। ২ই মার্চ যশোর – ১ (শার্শা )আসনের এমপি শেখ আফিল উদ্দিন শার্শা উপজেলা ট্রাক,ট্র্যাংকলরী, ট্রাক্টর,কভার্ডভ্যান, শ্রমিক ইউনিয়ন (রেজি : নং-খুলনা-১৯) নামে ১১ সদস্য বিশিষ্ট এ আহবায়ক কমিটি অনুমোদন দেন। কমিটিতে সভাপতি পদে মনিরুজ্জামান ঘেনা,সেক্রেটারি পদে মোঃ শাহিন,কে মনোনীত করা হয়। কমিটির অন্যান্য সদস্যদের নাম পরবর্তীতে ঘোষনা করা হবে।
শার্শা উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদি হাসান, শার্শা উপজেলা যুবলীগের সভাপতি অহিদুজ্জামান অহিদ, বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির সেক্রেটারি আজিম গাজিকে শার্শা উপজেলা ট্রাক,ট্র্যাংকলরী,
কভার্ডভ্যান, ট্যাক্টর, শ্রমিক ইউনিয়নের নব্য আহ্বায়ক কমিটির ৩ সদস্য বিশিষ্ট উপদেষ্টা মন্ডলী নাম ঘোষনা করা হয়।
এসময় নব্য গঠিত শ্রমিকদের উদ্দেশ্য শেখ আফিল উদ্দিন এমপি দিক নির্দেশনা বক্তব্য প্রদান করেন, তিনি বলেন গতকাল নির্বাচনে ব্যপক কারচুপি করে ফলাফল মোস্তফা-জাহাঙ্গীর পরিষদের পক্ষে নেওয়া হয়। বেনাপোল শ্রমিকদের ভোট দানে বাধা দেয়া হয়, অনেক শ্রমিক কে মারধর করে আহত করেছে, যার প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়, কিন্তু তারপরেও কোন প্রতিকার না পেয়ে এই নব গঠিত কমিটি গঠন করা হয়েছে।
আরও বক্তব্য প্রদান করেন শার্শা উপজেলা আওয়ামীলীগের সেক্রেটারী আলহাজ্ব নুরুজজামান, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল,যশোর জেলা শিক্ষা বিষয়ক সম্পাদক আসিফ উদ-দৌলা অলোক সরদার, বেনাপোল ইউপি চেয়ারম্যান বজলুর রহমান,সীমান্ত বাস মালিক সমিতির যশোর জেলার যুগ্ন আহবায়ক সাজেদুর রহমান সুমন,ট্রাক, ট্র্যাংকলরীর নাভারন শাখার কবির হোসেন, শার্শা উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদার, ইকবাল হোসেন রাসেলসহ প্রমুখ।
সবশেষে নব্য গঠিত কমিটি ও সাধারন শ্রমিকেরা বেনাপোল বাজার থেকে চেকপোষ্ট পর্যন্ত আনন্দ র্যালি বের করে।