Wednesday, September 2

শার্শায় ফেন্সিডিল সহ আটক-১

0

মোঃ আয়ুব হোসেন পক্ষী, বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের শার্শার সীমান্ত থেকে ৯৮ বোতল ফেন্সিডিল সহ আলম (৩৫)নামে এক মাদক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বিজিবি সদস্যরা ।

শনিবার বিকালে সীমান্তের কাশিপুর এলাকা থেকে এ ফেন্সিডিল সহ তাকে আটক করে বিজিবি। আটক আলম শার্শা থানার টেংরালী গ্রামের মৃত মলি­ক মিয়ার ছেলে।

৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল সেলিম রেজা জানান, গোপন সংবাদে জানতে পারি মাদক চোরাচালানীরা ভারত থেকে ফেন্সিডিল এনে টেংরালী পোষ্টের ৩৩ নাম্বার মেইন পিলারের কাছে অবস্থান করছে।

এধরনের সংবাদের ভিত্তিতে কাশিপুর ক্যাম্পের চৌকস বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালিয়ে ৯৮ বোতল ফেন্সিডিল সহ আলমকে আটক করেন।

আটককৃতের বিরুদ্ধে মামলা দিয়ে শার্শা থানা পুলিশের নিকট হস্তাস্তর করা হয়েছে বলে তিনি জানান।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.