Friday, August 21

শার্শায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব-১৭ উদ্বোধন

0

মোঃ আয়ুব হোসেন পক্ষী, বেনাপোল(যশোর) প্রতিনিধিঃ “খেলাধূলায় বাড়ে বল মাদক ছেড়ে খেলতে চল” এই শ্লোগানে শার্শা উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব-১৭ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বেলা ৩ টার সময় শার্শা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডলের সভাপতিত্বে উক্ত খেলার উদ্বোধন করেন যশোর-১, শার্শা আসনের সাংসদ আলহাজ্ব শেখ আফিল উদ্দিন।

উদ্বোধনী খেলায় বেনাপোল পৌরসভা ৮-০ গোলে কায়বাকে হারায়।এসময় সময় আরও উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সিরাজুল হক মঞ্জু, যশোর জেলা পরিষদের সদস্য ও অধ্যক্ষ ইব্রাহিম খলিল, শার্শা উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদি হাসান, শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম মশিউর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদার, বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইলিয়াস কবির বকুল, সোহরাব হোসেন, হাসান ফিরোজ টিংকু, আব্দুর রশিদ, আবুল কালাম আজাদ, হাদিউজ্জামান হাদিসহ প্রমুখ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.