Monday, September 7

শার্শায় বিশেষ অভিযানে অস্ত্র ও মাদকসহ আটক ১০

0

মোঃ আয়ুব হোসেন পক্ষী, বেনাপোল(যশোর) প্রতিনিধি:যশোরের শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে মঙ্গলবার রাতে বিভিন্ন এলাকা থেকে একটি ওয়ান শুটারগান, ১ রাউন্ড গুলি, ২২৪ পিস ইয়াবা, ১৫৩ বোতল ফেন্সিডিল, ২শ গ্রাম গাজা ও ইজিবাইকসহ ১০ জনকে আটক করেছে।

আটককৃতরা হচ্ছে, শার্শা উপজেলার রামপুর গ্রামের মৃত মহিউদ্দীন বিশ্বাসের ছেলে কুখ্যাত মাদক ও অস্ত্রসহ একাধিক মামলার আসামি কবিরুল ইসলাম কবু (৪২), ঝিকরগাছা উপজেলা সংকরপুর গ্রামের আবুল কাশেমের ছেলে আবুছার গাজী (৩৫), শার্শা উপজেলার বাগআঁচড়া গ্রামের কদর আলীর ছেলে আবুল কাশেম (২৭), অগ্রভুলোট গ্রামের বাদল গাজীর ছেলে শাহাদত হাজী (৪০), রৃদ্রপুর গ্রামের আব্দুল মজিদ শেকরের ছেলে শরিফুল ইসলাম (২২), খাইরুল ইসলামের ছেলে সোহাগ (২২), ওবাইদুল ইসলামের ছেলে বাপ্পি (২০) আমলাই গ্রামের ভিম সিংহর ছেলে সঞ্জয় কুমার সিংহ (৩৫), কন্যাদহ গ্রামের আকরাম আলীর ছেলে তরিকুল ইসলাম (১৬) ও ঝিকরগাছা উপজেলার বোদখানা গ্রামের নজরুল ইসলামের ছেলে নুরুল ইসলামকে আটক করেছে পুলিশ।

শার্শা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) এম মশিউর রহমান আমাদের প্রতিনিধি মোঃ আয়ুব হোসেন পক্ষীকে জানান চোরাচালান প্রতিরোধ ও মাদকদ্রব্য উদ্ধারে বিশেষ অভিযান কালে গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন এলাকা থেকে একটি ওয়ান শুটারগান, ১ রাউন্ড গুলি, ২২৪ পিস ইয়াবা, ১৫৩ বোতল ফেন্সিডিল, ২শ গ্রাম গাজা ও ইজিবাইকসহ ১০ জনকে আটক করেছে।

এ ব্যাপারে আটককৃতদের নামে শার্শা থানা অস্ত্র ও মাদক আইনে পৃথক মামলা হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.