Saturday, August 22

শার্শায় বীর শ্রেষ্ঠ নুর মোহাম্মাদের ৪৭তম শাহাদত বার্ষিকী পালিত

0

মোঃ আয়ুব হোসেন পক্ষী, বেনাপোল(যশোর) প্রতিনিধিঃ নানা কর্মসুচীর মধ্যে দিয়ে বীর শ্রেষ্ট ল্যান্স নায়েক নুর মোহাম্মাদ শেখের ৪৭ তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯ টায় শার্শার কাশিপুর গ্রামে তার সমাধি সৌধ স্থানে দোয়া ও আলোচনার মাধ্যমে দিনটি পালিত হয়।

কাশিপুর সীমান্তে মহান মুক্তিযুদ্ধের বীর শ্রেষ্ঠ এ মহানায়কের সমাধিস্থলে বিজিবি’র মহাপরিচালকের পক্ষে গার্ড অব অনার প্রদর্শন ও পুস্পস্তবক অর্পণ করেন যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের উপ- অধিনায়ক মেজর নজরুল ইসলাম।এসময় উপস্থিত ছিলেন, বিজিবি’র সহকারী পরিচালক ইমাম হোসেন। শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল, শার্শা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফার হোসেন,সরকারী বীর শ্রেষ্ঠ নুর মোহাম্মাদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম প্রমুখ।আলোচানা ও দোয়া অনুষ্ঠানটি বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মাদ শেখের বড় ছেলে শেখ গোলাম মোস্তফা পরিচালনা করেন।

উল্লেখ্য ১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর যশোর জেলার ঝিকগাছা উপজেলার গোলাহাটিতে পাকবাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে শহীদ হন নূর মোহাম্মাদ। তাকে শার্শা উপজেলার কাশিপুর গ্রামে সমাহিত করা হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.