Sunday, August 23

শার্শা উপজেলার ভাইস চেয়ারম্যান মেহেদি হাসানের ব্লিচিং পাউডার বিতরন

0

আয়ুব হোসেন পক্ষী, বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলাকে জীবানুমুক্ত করার লক্ষ্যে উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় শার্শা উপজেলার ভাইস-চেয়ারম্যান মেহেদি হাসানের নিজস্ব উদ্যোগে ব্লিচিং পাউডার বিতরন করা হয়।

রবিবার (২৯ মার্চ) সকালে শার্শা উপজেলা চত্বরে উপজেলার সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মেম্বরদের উপস্থিতিতে এই ব্লিচিং পাউডার হস্তান্তর করা হয়।

ব্লিচিং পাউডার বিতরণ সম্পর্কে উপজেলা ভাইস-চেয়ারম্যান মেহেদি হাসান বলেন, শার্শা উপজেলাকে জীবানুমুক্ত করতে চাই এজন্য এই ব্লিচিং পাউডার বিতরণ করেছি। দেশের এই ক্রান্তিকালে সকলে উচিৎ একসাথে করোনা মোকাবিলা করা। সচেতন থাকা ও সুস্থ থাকা।

উক্ত বিতরন অনুষ্ঠানে শার্শা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, উপজেলা নির্বাহী কর্মকতা পূলক কুমার মন্ডল, সহকারি কমিশনার (ভূমি) মোঃ খোরশেদ আলম চৌধুরী, যশোর জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, শার্শা উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বার,এমপির পি,এ, মোঃ আসাদুজ্জামান আসাদ, উপস্থিত ছিলেন

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.