Tuesday, September 1

শার্শা থানায় কমিউনিটি পুলিশিং ডে-২০১৯ জাঁকজমকপূর্ণ ভাবে অনুষ্ঠিত

0

মোঃ আয়ুব হোসেন পক্ষী, বেনাপোল (যশোর) প্রতিনিধিঃ “পুলিশই জনতা জনতাই পুলিশ” এই শ্লোগানকে সামনে রেখে শার্শা থানা কমিউনিটি পুলিশিং ডে-২০১৯ জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ অক্টোবর) সকাল ১o টার সময় শার্শা থানার উদ্দ্যোগে শার্শা উপজেলা অডিটোরিয়ামে কমিউনিটি পুলিশিং ফোরামের অনুষ্ঠিত সভায় শার্শা থানার এসআই মামুন রশিদ রোহানের সঞ্চালনায় ও শার্শা থানার অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমানের সভাপতিত্বে কমিউনিটি পুলিশিং ফোরাম উপলক্ষে শার্শা থানা প্রাঙ্গন থেকে সাধারণ মানুষের উপস্থিতিতে একটি র‍্যালি বের হয়, শার্শা বাজার প্রদক্ষিন শেষে উপজেলা অডিটোরিয়ামে গিয়ে র‍্যালিটি শেষ হয়৷

বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর এলাকায় গুরুত্বপূর্ণ এই থানায় কমিউনিটি পুলিশিং ফোরামের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর শার্শা-১ আসনের এমপি শেখ আফিল উদ্দিন ৷

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, শার্শা উপজেলা নির্বাহি অফিসার পুলক কুমার মণ্ডল, নাভারন সার্কেলের সহকারী পুলিশ সুপার জুয়েল ইমরান ,উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, শার্শা থানা কমিউনিটি পুলিশিং সভাপতি ও জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিলসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও ইউনিয়ন-ওয়ার্ড পর্যায়ের কমিনিউটি পুলিশিং ফোরামের প্রতিনিধিরা ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.