
মোঃ আয়ুব হোসেন পক্ষী, বেনাপোল প্রতিনিধি :যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের শালকোনা ক্যাম্পের সদস্যরা শুক্রবার রাত ১১ টার সময় ভারত থেকে পাচার হয়ে আসা ১৪৮২ বোতল ফেনসিডিল জব্দ করেছে। এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি ।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নজরুল ইসলাম ও সহকারী পরিচালক মোহাম্মদ ফারুক হোসেন আমাদের প্রতিনিধি মোঃ আয়ুব হোসেন পক্ষীকে জানান, গোপন সংবাদে আমরা জানতে পারি চোরাচালানীরা ভারত থেকে বিপুল পরিমান ফেনসিডিল এনে শালকোনা নামক স্থানে অবস্থান করছে।
এমন সংবাদের ভিত্তিতে শালকোনা ক্যাম্পের হাবিলদার আবু সাইদ ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে ভারত থেকে পাচার হয়ে আসা ১৪৮২ বোতল ফেনসিডিল উদ্ধার করেন ।
তবে বিজিবির উপস্তিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায় ।আটককৃত ফেনসিডিল ব্যাটালিয়নের জমা হবে বলে জানিয়েছেন বিজিবি ।