Monday, September 7

শাহজালালে দুই কেজি ৯৫০ গ্রাম স্বর্ণসহ এক যাত্রী আটক

0

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায়  দেড় কোটি টাকা মুল্যের দুই কেজি ৯৫০ গ্রাম স্বর্ণসহ শেখ সাদিক নামে এক যাত্রীকে আটক করা হয়েছে।  এ বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার (প্রিভেনটিভ) মো. সোলাইমান হোসেন।

এ ব্যাপারে সহকারী কমিশনার জানান, চোরাচালান প্রতিরোধে প্রিভেন্টিভ টিম বিমান বন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান গ্রহণ করে নজরদারি করতে থাকে। নজরদারি ও তল্লাশির এক পর্যায়ে বুধবার রাত সাড়ে ১১টার দিকে মালয়েশিয়া থেকে আসা যাত্রী শেখ সাদিকে তল্লাশি করা হয়। তখন তার কাছে ২ কেজি ৯৫০ গ্রাম সোনা পাওয়া যায়।

তিনি আরো জানান, আটককৃত স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আটকsকৃত যাত্রীকে পুলিশে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.