Tuesday, August 25

শাহজালালে ১২ কেজির স্বর্ণবারসহ ২ জাপানি নাগরিক আটক

0

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়া থেকে আসা একটি ফ্লাইট থেকে ১২ কেজি ওজনের ৩০টি স্বর্ণবার উদ্ধার করেছে বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ। বুধবার রাত সাড়ে ১২টার দিকে স্বর্ণবহনকারী ওই দুই জাপানি নাগরিককে আটক করা হয়। আটকরা হলেন টাকিও মিমুরা এবং শুইচি সাতোক।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের উপ-পরিচালক পায়েল পাশা জানান, এয়ার এশিয়া ফ্লাইটের একে-৭১ এ রাত ১২টার দিকে শাহজালালে অবতরণ করেন ওই দুই জাপানি নাগরিক। গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তাদের শুল্ক গোয়েন্দা চালেঞ্জ করলে তারা স্বর্ণ থাকার বিষয়টি অস্বীকার করেন।

এরপর কাস্টমস হাউজের ব্যাগেজ কাউন্টারে এনে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে তাদের দেহ তল্লাশি করা হয়। এ সময় কোমরের ভেতরে বিশেষভাবে স্কচটেপে লুকানো এক কেজি ওজনের ১০টি ও ১০০ গ্রাম ওজনের ২০টি স্বর্ণের বার (১২ কেজি) পাওয়া যায়। উদ্ধারকৃত স্বর্ণবারের বাজার মূল্য আনুমানিক প্রায় ৬ কোটি টাকা।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.