শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ ২০৫ কার্টুন বিদেশি সিগারেট আটক করা হয়েছে। ২টি লাগেজে সিগারেটগুলো আমদানি করা হয়েছিল। আজ শনিবার ভোর সাড়ে ৪টার দিকে বিমানবন্দরের গ্রিন চ্যানেল থেকে এ সিগারেট আটক করা হয়। এ সময় শাহিদুল (৩১) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। তার বাড়ি চট্টগ্রামের হাটহাজারীতে। তিনি পেশায় ব্যবসায়ী বলে জানা গেছে।
জানা গেছে, আটককৃত সিগারেট ‘মন্ড’ ব্র্যান্ডের। এয়ার এরাবিয়ারএর একটি ফ্লাইটে করে শারজাহ থেকে এসব আনা হয়েছিল। আটক পণ্যের মূল্য প্রায় ৬ লাখ টাকা। এ বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেয়া হয়েছে।