শাহজালাল বিমানবন্দরের আগুন নিয়ন্ত্রণে

0

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মূল ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে টার্মিনালে ধোঁয়া ছড়িয়ে পড়ায় যাত্রী ও তাদের স্বজনদের বাইরে অপেক্ষায় রাখা হয়েছে। আজ শুক্রবার দুপুর দেড়টার দিকে বিমানবন্দরের মূল ভবনের তৃতীয় তলায় এয়ার ইন্ডিয়ার কার্যালয়ে এ ঘটনা ঘটে। এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হলে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের চেষ্টায় পৌনে ৩টার দিকে তা নিয়ন্ত্রণে আসে।

এতে বিমানবন্দরের বহির্গমনের কার্যক্রম বন্ধ রয়েছে। এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বিমানবন্দরের আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) পুলিশ সুপার তারিক আহমেদ বলেন, আগুনের ফলে প্রচুর ধোঁয়া ছড়িয়ে পড়েছে। এর পর পরই বহির্গমনের কার্যক্রম বন্ধ রয়েছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন।
বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহকারী পুলিশ সুপার (জনসংযোগ)তারিক আহমেদ বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে। তবে টার্মিনালে ধোঁয়া ছড়িয়ে পড়েছে। এজন্য যাত্রী ও তাদের স্বজনদের বাইরে নিয়ে আসা হয়েছে।

আগুনের সূত্রপাতের বিষয়ে আবুধাবিগামী ফেরদৌস নামে এক যাত্রী সংবাদমাধ্যমকে বলেন, বিমানবন্দরের এয়ার ইন্ডিয়ার বাথরুম থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে মনে করা হচ্ছে। তিনিও আগুন কিছুটা নিয়ন্ত্রণে বলে জানান।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.