Monday, September 14

শাহিদ-মীরার ঘরে এলো পুত্র সন্তান

0

শাহিদ-মীরার ঘর আলো করে এলে ফুটফুটে ছেলে সন্তান। গতকাল বুধবার মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন মীরা রাজপুত। এ নিয়ে ওই পরিবারে খুশির হিল্লোল বয়ে যাচ্ছে।

নতুন অতিথির আগমনে আপ্লুত শাহীদ মীরা। তাঁদের দ্বিতীয় সন্তানের জন্মের খবর সামনে আসতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আসতে থাকে একের পর এক শুভেচ্ছা বার্তা।

পিঙ্কভিলা প্রকাশিত খবর অনুযায়ী বুধবারই নবজাতকের মুখ দর্শন করেছেন মীরার মা বেলা রাজপুত। পরে মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে নতুন সদস্যের সঙ্গে প্রথমবার সাক্ষাত্ করতে আসেন শাহিদের মা নীলিমা আজিম এবং ভাই ঈশান।

প্রসঙ্গত, মীরার দ্বিতীয়বার মা হওয়ার খবরটা সবার প্রথম দিয়েছিলেন বলি তারকা শাহিদ নিজেই। সেটাও খুব অভিনব ভঙ্গিতেই। ঠিক ৪ মাস আগে ইনস্টাগ্রামে তাঁদের প্রথম সন্তান মিশার একটি ছবি পোস্ট করে বলিউডের একসময়ের চকোলেট হিরো লিখেছিলেন ‘বড় দিদি’।

তখনই সংবাদ শিরোনামে আসে মীরা রাজপুতের দ্বিতীয়বার মা হওয়ার খবর। এরপর নানা সময়েই শাহিদ-মীরার দ্বিতীয় সন্তান নিয়ে প্রতিবেদন লেখা হয়েছে নানান সংবাদ মাধ্যমে।

গত সোমবার নিজের ছবি ‘বাত্তি গুল মিটার চালু’-র প্রচারে এসে শাহিদ তাঁর ফ্যানদের উদ্দেশে জানিয়েছিলেন, খুব শীঘ্রই তিনি খুশির খবর পেতে চলেছেন। ২৪ ঘণ্টা কাটতে কাটতে না কাটতেই শাহিদের এবং কাপুর পরিবারের জন্য সুখবর বয়ে নিয়ে এলেন মীরা।

সাম্প্রতিক সময়ে তাঁদের দ্বিতীয় সন্তান নিয়ে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে মীরাকেও। কয়েকদিন আগেই মীরার অনুরাগীরা ইনস্টাগ্রামে তাঁর গর্ভজাত সন্তানের লিঙ্গ কী জানতে চায়। জবাবে মীরা বলেন, গর্ভজাত সন্তানের লিঙ্গ যাই হোক না কেন, সেটা নিয়ে তিনি ভাবতে নারাজ। নবজাতক সুস্থ-সবল হোক সেটাকেই অগ্রাধিকার দিয়েছেন তিনি। হাসপাতাল সূত্রের খবর অনুযায়ী, নবজাতক এবং মা দু জনেই এখন সুস্থ।

সূত্র : জিনিউজ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.