Friday, August 21

শাহ আমানত বিমানবন্দরে ২০টি স্বর্ণের বারসহ যাত্রী আটক

0

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই ফেরত এক বিমান যাত্রীর কাছ থেকে ২০টি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ ও এনএসআই সদস্যরা। এ ঘটনায় বিমান যাত্রী মোহাম্মদ অহিদুল আলমকে আটক করা হয়েছে।

আজ রোববার (৮ ডিসেম্বর) সকাল ৯টার দিকে অহিদুল আলমকে আটক করা হয়। আটক অহিদুল বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইটে দুবাই থেকে চট্টগ্রামে আসেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিমান বন্দরের সহকারি ম্যানেজার খায়রুল কবির।

বিমানবন্দরে দায়িত্বরত চট্টগ্রাম কাস্টমসের উপ-কমিশনার রিয়াদুল ইসলাম জানান, দুবাই থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইটটি (বিজি-১৪৮) সকালে অবতরণের পর গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা সংস্থার সদস্যরা যাত্রীদের তল্লাশি শুরু করেন। তল্লাশির একপর্যায়ে ওহিদুলের কাছে ২০টি স্বর্ণের বার ও কিছু বিদেশি সিগারেট পাওয়া যায়।

জব্দ স্বর্ণের বারের ওজন ২ কেজি ৩৪০ গ্রাম। যার আনুমানিক মূল্য এক কোটি টাকা বলে জানিয়েছেন কাস্টমস কর্মকর্তা রিয়াদুল। তিনি আরও জানান, ওহিদুল আলমের কাছ থেকে বিদেশি সিগারেটও জব্দ করা হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.