চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মধ্যপ্রাচ্য থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ২৪৭ কার্টন সিগারেট উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য সাড়ে ৪ লাখ টাকা।
সোমবার (১৬ ডিসেম্বর) রাত ১০টায় চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার মোহাম্মদ ইকবাল হোসেন নামের এক যাত্রীর কাছ থেকে সিগারেটগুলো উদ্ধার করে এনএসআই টিম।
কাস্টম হাউসের উপ-কমিশনার রিয়াদুল ইসলাম জানান, এয়ার এরাবিয়ার জি৯-৫২৩ ফ্লাইটে চট্টগ্রাম বিমানবন্দরে আসেন বেলাল। তার ব্যাগেজ থেকে ইজি ব্রান্ডের ২৪৭ কার্টন সিগারেট পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ৪ লাখ ৫০ হাজার টাকা।
জব্দ সিগারেটের বিষয়ে কাস্টমস আইন অনুসারে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি জানান।