Thursday, August 27

শাহ আমানত বিমানবন্দর থেকে ৬৪টি স্বর্ণের বার উদ্ধার

0

চট্টগ্রাম শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দরে পরিত্যক্ত অবস্থায় ৬৪টি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। বৃহস্পতিবার সকালে ব্যাটারি চালিত অটোরিকশা থেকে এ সব স্বর্ণ উদ্ধার করা হয়।

শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা জানান, সকালে দোহা থেকে একটি ফ্লাইটে চট্টগ্রামে অবতরণ করে। বিমান থেকে নামা যাত্রীদের বহনকারী একটি অটোরিকশা স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া স্বর্ণ বারের ওজন ৭ কেজি ৫৬০ গ্রাম। স্বর্ণের বার কাস্টম হেফাজতে রয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.