চট্টগ্রাম প্রতিনিধিঃ করোনা ভাইরাস সংক্রমণে চট্টগ্রামে গৃহবন্ধি হতদরিদ্র অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করছেন মুক্তিযোদ্ধার সন্তান শিক্ষানবীশ আইনজীবি নিশু চৌধুরী।
নিশু চৌধুরীর উদ্যোগে তার নিজ এলাকায় এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। তিনি তার পরিবারের সহায়তায় এই পর্যন্ত প্রায় ৬০০ পরিবারের মধ্যে এই ত্রাণ সামগ্রী বিতরণ করেন। ত্রাণ সামগ্রী বিতরণ কালে তিনি বলেন, করোনার প্রাদুর্ভাবে গৃহবন্ধি বাংলাদেশের হতদরিদ্র মানুষের পাশে সমাজের উচ্চবিত্ত লোকদের এগিয়ে আসা উচিত।
এছাড়াও তিনি বতর্মান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে বলেন- বর্তমানে সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও করোনার প্রভাব পড়েছে। আমাদের বর্তমান সরকার করোনা প্রতিরোধে যে ভূমিকা নিয়েছেন আমি তার সাধুবাদ জানাই। তিনি সবাইকে সরকারের দেওয়া নির্দেশ মেনে চলতে আহবান জানান।