ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: ‘নিরাপদ সড়ক চাই’- এর দাবিতে সারাদেশে আন্দোলনরত শিক্ষার্থীদের সকল দাবি মেনে নেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী,বিদ্যানন্দিনী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে এক আনন্দ মিছিল ও সমাবেশ করেছে টাঙ্গাইলের ঘাটাইল জিবিজি বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র/ছাত্রীরা।
মঙ্গলবার (৭ আগস্ট) দুপুর ১২টায় ঘাটাইল জি.বি.জি. বিশ্ববিদ্যালয় কলেজ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য মিছিল বের করা হয়। মিছিলটি ঘাটাইল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড় চত্বরে একটি সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এ সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ শিক্ষার্থীদের সকল দাবি মেনে নেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান এবং আন্দোলনরত শিক্ষার্থীদের ঘরে ফিরে যাওয়ার আহবান জানান।
এ সময় উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের আহবায়ক মো.শহিদুল ইসলাম লেবু, সাগরদিঘী ইউপি চেয়ারম্যান হেকমত শিকদার, জি.বি.জি. কলেজের ভিপি আবু সাইদ রুবেল প্রমুখসহ জি.বি.জি. কলেজের বিপুল সংখ্যক শিক্ষার্থী স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।