Monday, September 14

শিক্ষার্থীদের বিক্ষোভে ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

0

বাসচাপায় শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় বিক্ষুব্ধরা শিক্ষার্থীরা বিমানবন্দরের শ্যাওড়া গেটে অবস্থান নেওয়ায় সব ধরনের ট্রেন যোগাযোগ বন্ধ হয়েছে।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা আজ সোমবার দুপুর ১টা ৩৫ মিনিটে শ্যাওড়া গেটে রেল লাইনের ওপর অবস্থান নেয়। এতে ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

ক্যান্টনমেন্ট রেল স্টেশন ম্যানেজার মোজাম্মেল হোসেন সাংবাদিকদের কাছে বিষয়টি নিশ্চিত করে বলেছেন, দুপুর দেড়টার দিকে শিক্ষার্থীরা শেওড়া এলাকায় অবস্থান নিয়েছে। তাদের নিরাপত্তার বিষয়টি চিন্তা করে আপাতত রেল যোগাযোগ বন্ধ রাখা হয়েছে।

শহীদ রমিজ উদ্দিন কলেজের শিক্ষক, র‌্যাব-পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আন্দোলনরত শিক্ষার্থীদের রাস্তা ছেড়ে দেওয়ার অনুরোধ জানিয়েছেন। তবে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অবরোধ কর্মসূচিতে অনড় রয়েছেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.