Wednesday, September 16

চট্টগ্রামে বিভিন্ন স্কুল কলেজের সাধারণ শিক্ষার্থীবৃন্দের মানববন্ধন
শিক্ষা আমাদের সুযোগ নয়, শিক্ষা আমাদের অধিকার

0

ছাত্র সমাজের অধিকার আদায়ের মহানায়ক চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি সহ ৭ জন ছাত্রনেতার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা অনতিবিলম্বে প্রত্যাহার এবং চট্টগ্রাম বিজ্ঞান কলেজ কর্তৃক এইচ.এস.সি পরীক্ষার্থীতের প্রবেশপত্র আটকিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে ৫ হাজার টাকা করে ৪৬ লক্ষ টাকা চাঁদাবাজি এবং বিজ্ঞান কলেজের নামে ভর্তি করিয়ে সিটি বিজ্ঞান কলেজের নামে রেজিস্ট্রেশন ও প্রবেশপত্রে বিজ্ঞান কলেজ থাকার অভিযোগে শিক্ষার্থীদের সাথে চাঁদাবাজি ও প্রতারণা মামলায় অত্র শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক জাহেদ খানকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মহানগরের বিভিন্ন স্কুল কলেজের সাধারণ শিক্ষার্থীবৃন্দের মানববন্ধন।

আজ ৭ এপ্রিল শনিবার দুপুর ১২ টায় নগরীর প্রেসক্লাব চত্বরে সাউথ এশিয়ান কলেজ ছাত্র নেতা সাজ্জাদুল ইসলাম সোহাগের সভাপতিত্বে এবং শ্যামলী আইডিয়াল টেকনিক্যাল কলেজ ছাত্রনেতা সাঈদবিন আব্দুল¬াহ নাহিদের সঞ্চালনায় বক্তব্য রাখেন-শেখ ফাহিম (কলেজিয়েট স্কুল), সাইফ আকিব (সাউথ এশিয়ান কলেজ), রাসেল হোসেন (আইয়ুব বিবি সিটি কর্পোরেশন স্কুল), আফজাল হোসেন (হাতেখড়ি স্কুল এন্ড কলেজ), ইমরান হোসেন (বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয়), সাদমান হোসেন বাপ্পি (ইসলামিয়া কলেজ), প্রিন্স চৌধুরী (বাংলাদেশ রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়), ধ্রæব ভট্টাচার্য (প্রবর্তক কলেজ), আরিফুল ইসলাম (মহসিন কলেজ), মোঃ কমর উদ্দিন (চট্টগ্রাম কলেজ), ফোরকান উদ্দিন (ওমরগণি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ), রাহাত খান (লামা বাজার স্কুল), আসিফ অনিক (মুসলিম হাই স্কুল)।

উক্ত মানববন্ধনে বক্তারা বলেন, জননেত্রী শেখ হাসিনার সরকার আজ যখন শিক্ষা বান্ধব সরকারে পরিণত হয়েছে আর সেই শিক্ষা সেবাকে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ যখন জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চট্টগ্রামের আনাচে-কানাছে জনসচেতনতা সৃষ্টি এবং শিক্ষা বাণিজ্য বন্ধে প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হয়েছে, ঠিক তখনই চট্টগ্রাম বিজ্ঞান কলেজ নামে প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান সাধারণ শিক্ষার্থীদেরকে জিম্মি করে শিক্ষা বাণিজ্যের মধ্য দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। যার অংশ হিসেবে আমরা দেখতে পেয়েছি চলমান এইচ.এস.সি পরীক্ষার্থীদের প্রবেশপত্র জিম্মি করে ৪৬ লক্ষ টাকার চাঁদাবাজি এবং বিজ্ঞান কলেজের নামে ভর্তি করিয়ে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করিয়েছে সিটি বিজ্ঞান কলেজের নামে আর তাদেরকে প্রবেশপত্র দেওয়া হয়েছে সিটি বিজ্ঞান কলেজের নামে। আজ শিক্ষার্থী এবং অভিভাবকরা উদ্বিগ্ন।

তাই উক্ত মানববন্ধন থেকে অনতিবিলম্বে এই চাঁদাবাজ ও প্রতারক জাহেদ খানকে গ্রেফতার করে দ্রুত শাস্তি নিশ্চিত করে শিক্ষার মৌলিখ অধিকার সমুন্নত রাখতে প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি। এবং কিছু অসাধু লোকদের যোগসাজশে এই প্রতারক জাহেদ খান চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। অনতিবিলম্বে এ মামলা প্রত্যাহার করার জন্য দাবি জানান ছাত্রনেতৃবৃন্দরা। অন্যথায় চট্টলার ছাত্রসমাজকে শিক্ষার মৌলিখ অধিকার সমুন্নত রাখতে কঠোর কর্মসূচী নিয়ে মাঠে নামার হুঁশিয়ারী দেন বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্রনেতৃবৃন্দ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.