বুধবার বেলা ১২টার দিকে শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নের চরপাকা এলাকায় বজ্রপাতে অন্তত ১৭ জন বরযাত্রীবাহীর মৃত্যুর খবর এসেছে।
পাকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল উদ্দিন জানান, বরযাত্রীরা নৌকায় করে নারায়ণপুরের আলিমনগর ঘাট থেকে পাকা এলাকায় যাচ্ছিলেন ।
“সেখানে বজ্রপাত হয়, আমি ১৭ জনের মৃত্যুর বিষয়ে নিশ্চিত হয়েছি। আরও বেশ কয়েকজন আহত আছেন।”চাঁপাইনবাবগঞ্জ সদরে ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মেহেরুল ইসলাম বলেন, “আমরা ১৬ জনের লাশ উদ্ধার করে সদর হাসপাতালে পাঠিয়েছি।
আহত আরও ১৪ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে কেউ মারা গিয়ে থাকতে পারেন।”