Thursday, September 10

শিবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

0

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। তার নাম বিশারত আলী বিশু (২২)।
শুক্রবার রাত আড়াইটার দিকে উপজেলার মাসুদপুর সীমান্ত পিলার নং ৪/৪-১ এসএর পাশে এ ঘটনা ঘটে।

নিহত বিশারত আলী বিশু মনাকষা ইউনিয়নের তারাপুর চটকপাড়া গ্রামের তৈইমুর রহমানের ছেলে।

স্থানীয়রা জানান, রাত আড়াইটার দিকে মাসুদপুর সীমান্ত পিলার নং ৪/৪-১ এসএর পাশ দিয়ে বেশ কয়েকজন ব্যবসায়ী ভারতে গরু আনতে যাচ্ছিল। এসময় বাংলাদেশের অভ্যান্তরে থাকা অবস্থায় ভারতীয় শোভাপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি করে।
এতে পিঠে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন বিশারত আলী বিশু। মরদেহ বর্তমানে সীমান্তের একটি ধানক্ষেতে পড়ে আছে।

এ বিষয়ে জানতে চাইলে চাঁপাইনবাবগঞ্জ-৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাজ্জাদ সারোয়ার জানান, ওই এলাকার সীমান্তের দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে তারাপুরে একটি মৃতদেহ পড়ে আছে শুনেছি। সেখানে বিজিবি সদস্যদের পাঠানো হয়েছে।
বিস্তারিত এখনও জানতে পারিনি। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কাছে এ বিষয়টি জানতে চেয়েছি, কিন্তু তারাও কোনো কথা বলেনি।

প্রসঙ্গত, গত ৪ মার্চ ভোরে শিবগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে গরু আনতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে মিলন ও সেনারুল নামে দুই যুবক নিহত হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.