Thursday, September 3

শিবালয়ে সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল ২ জনের

0

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় বাসের সঙ্গে পিকআপভ্যানের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। হতাহতদের নাম জানা যায়নি।
বুধবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কের মুশুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়ামীন-উদ দৌলা বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতদের বাড়ি শিবালয় উপজেলার ভাকলা গ্রামে। দুর্ঘটনায় আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ইনচার্জ ইয়ামীন-উদ দৌলা বলেন, বুধবার রাতে নির্মাণশ্রমিকদের নিয়ে যাওয়া পিকআপভ্যানের সঙ্গে বিপরীতমুখী একটি বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই নির্মাণশ্রমিক নিহত হন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.