Monday, September 21

শিল্প সাহিত্য ও সৃষ্টিশীল কাজে চট্টগ্রামের গৌরব উজ্জ্বল অতীত রয়েছে- আবদুল মান্নান

0

 চট্টগ্রাম বিপ্লবীদের তীর্থ স্থান। এই চট্টগ্রামেই মাস্টার দা সুর্যসেন, বিপ্লবী প্রীতিলতা, কল্পনা দও, আবদুল করিম সাহিত্য বিশারদ, সাহিত্যিক আবুল ফজলদের মতো মানুষদের জন্মস্থান। ওপনেবৈশিক কাল থেকে বাংলাদেশকে এগিয়ে নিতে চট্টগ্রামের ভুমিকা অপরিসীম। সেই চট্টগ্রামে কেন্দ্রীয় স্মৃতিসৌধ না থাকা দুঃখজনক।  রিপোর্টাস ইউনিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময় কালে এ কথাগুলো বলেন বিভাগীয় কমিশনার মো আবদুল মান্নান।

উল্লেখ্য গত ডিসেম্বর মাসে কেন্দ্রীয় স্মৃতিসৌধ নির্মাণের দাবিতে প্রধানমন্ত্রী বরাবরে জেলা প্রশাসককে স্মারকলিপি দেন রিপোর্টাস ইউনিটির নেতৃবৃন্দ। সে প্রসঙ্গে তিনি বলেন একটা স্মৃতিসৌধ নির্মাণ করতে পারবে না এমন গরীব চট্টগ্রাম হয়নি তবে উদ্যোগ ও সদইচ্ছার অভাব। চট্টগ্রামের শিল্প সাহিত্য ও সংস্কৃতিচর্চাকে বেগবান করতে এবং নগরযাপনের ক্লান্তি দূর করতে নির্মাণ করা যেতে পারে ‘রবীন্দ্র সরোবর’ কমপ্লেক্স। যেখানে স্মৃতিসৌধ, লেক ও একটি উন্নত ডিজাইনের মঞ্চ থাকবে। যেটা হতে পারে সিআরবি শিরীষ তলার মতো মনোরম জায়গায়। আপনারা দাবী তুলুন কাজ আমি আপনার পাশে থাকবো।

তিনি বলেন সাংবাদিকতা মানে শুধু খবর নয়, লেখনির মাধ্যমে তুলে ধরতে হবে গণমানুষের আশা ও আঙ্খাকা। তথ্যপ্রযুক্তির যুগে চোখ কান সজাগ রাখতে হবে যাতে কোন সংবাদ পরিবেশনে হলুদ সাংবাদিকতা না হয় । বেশি করে বই পড়তে হবে কারণ লিখতে গেলেই জানতে হবে। তারপরই সেই লেখা গ্রহনযোগ্য হবে। এসময় উপস্থিত ছিলেন সভাপতি কিরণ শর্মা, সিনিয়র সহ সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক কাজী হুমায়ন কবীর, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল হক শাহীন, সাংগঠনিক সম্পাদক রাশেদুল আজীজ, সহ সাংগঠনিক সম্পাদক বাবুল মিয়া বাবলা, অর্থ সম্পাদক নুরুল কবির, দপ্তর সম্পাদক আবদুল করিম সেলিম,প্রচার ও প্রকাশনা সম্পাদক রাজীব রাহুল, প্রশিক্ষণ ও আইটি সম্পাদক মোহাম্মদ ফোরকান,নির্বাহী সদস্য মো: আলমগীর প্রমুখ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.