দাউদকান্দি থেকে সোহেল আহম্মেদ: সারাদেশের ন্যায় কনকনে শীতে দাউদকান্দি-মেঘনা এলাকার গরিব অসহায় বয়োবৃদ্ধ মানুষগুলোর কষ্ট কিছুটা দূর করতে দুস্থ্য শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়ালেন কুমিল্লা-১ আসনের টানা তৃতীয়বারের মতো নির্বাচিত সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভুঁইয়া।
শনিবার দাউদকান্দি উপজেলা ত্রাণ শাখার অর্থায়নে ইলিয়টগঞ্জ উত্তর ও দক্ষিণ ইউনিয়নে শীতের কম্বল বিতরণ করেন তিনি। ৬০০ শতাধিক গরীব অসহায় শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ করা হয় এসময়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শ্রী বাদল রায়, মামুন চেয়ারম্যান, সেলিম মাস্টার, জসিম চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান লোকমান, মোতাহার মোল্লা, বিল্লাল রশিদ দোলন, সালেহ আহমেদ মিয়াজি, আলী আহমদ মিয়াজী,
শীত বস্ত্র বিতরণ কালে দেশের বৃত্তবানদের উদ্দেশ্যে মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভুঁইয়া এমপি বলেন, একটু সাহায্যের হাত প্রসারিত করলে সমাজের গরিব অসহায় মানুষগুলো শান্তিতে থাকতে পারবে।
আমরা যদি গরম কাপড়, কম্বল, চাদর ছাড়াও আর্থিক সাহায্যে এগিয়ে আসি তাহলে গরীব অসহায় সুবিধা বঞ্চিত মানুষ শীতে কষ্ট পাবে না।