Thursday, November 5

শীতার্ত মানুষের মাঝে চট্টগ্রাম রিপোর্টার্স ইউনিটির কম্বল বিতরণ

0

চট্টগ্রাম রিপোর্টার্স ইউনিটি’র উদ্যোগে আজ(শনিবার) বিকাল ৫.০০ টায় চট্টগ্রাম আউটার স্টেডিয়াম ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শীতার্ত মানুষের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়। সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে কম্বল বিতরণের সময় সিআর ইউ সভাপতি কিরণ শর্মা, সাধারণ সম্পাদক কাজী হুমায়ুন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল হক শাহীন, অর্থ সম্পাদক নুরুল কবির, আইটি ও গবেষনা সম্পাদক মোঃ ফোরকান হোসেন, নির্বাহী সদস্য মোঃ আলমগীর, সদস্য এস কে সাগর, রাজু আহমেদ ও কাজী মাহাদী কবির উপস্থিত ছিলেন।
শীতবস্ত্র বিতরণকালে শীতার্ত মানুষ আবেগ আপ্লুত হয়ে বলেন, এই শীতে আমাদের পাশে যারা এগিয়ে এসেছে, তারা সাংবাদিক হয়েও সংবাদ পরিবেশনে সিমাবদ্ধ না থেকে মানুষের পাশে দাড়িয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.