হেমন্তের বাতাসে শীতের গন্ধের সঙ্গেই কি ঠোঁটের শুকিয়ে যাওয়ার দিন শুরু হয়ে গেল! পুরোপুরি শীত না পড়লেও আবহাওয়া ঠিকই জানান দিচ্ছে যে শীতকাল এখন দরজায় কড়া নাড়ছে। হালকা হালকা ঠোঁটের চামড়া শুষ্ক হয়ে যাচ্ছে। তাই এখন থেকেই শুরু করতে হবে ঠোঁটের যত্ন। জেনে নিন এ সময়ে কী করবেন
গোলাপজল ও মধু
এক টেবিল চামচ গোলাপ জল ও ১ চা চামচ মধু একসঙ্গে মিশিয়ে পেস্ট করতে হবে। রাতে ঘুমানোর আগে ঠোঁটে পেস্টটি ১০ মিনিট লাগিয়ে রেখে হালকা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।
শসার রস ও গি্লসারিন
প্রতিদিন গোসলের আগে ২ টেবিল চামচ শশার রস ও ১ চা চামচ গি্লসারিন ঠোঁটে লাগিয়ে মৃদুভাবে ম্যাসাজ করতে হবে। এতে মরা চামড়া ওঠাসহ ঠোঁটে কালচে দাগ থাকলে তাও কেটে যাবে।
লিপজেল
শীত আসলে অনেকের মধ্যে কম পানি খাওয়ার প্রবণতা দেখা যায়। তা মোটেও ঠিক নয়। বরং ত্বক সুন্দর রাখতে এই সময়টাতেও বেশি পানি খাওয়া উচিত। তবে মনে রাখতে হবে, যতবার পানি খাবেন ততবার ঠোঁট ভালো করে মুঠে লিপজেল লাগাতে হবে। বাজারে এখন অনেক ধরনের লিপজেল পাওয়া যায়। নিজের ত্বকের উপযোগী লিপজেলটি কিনে নিন। প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই লিপজেল লাগাতে ভুলবেন না। কারণ সারা রাত পানি খাওয়া হয় না বলে ঠোঁটের চামড়া শুষ্ক হয়ে যায়।
কলা ও টক দই
বাইর থেকে আসার পর কলার পেস্ট ১ টেবিল চামচ ও টক দই ১ চামচ ভালো করে মিশিয়ে ১০ মিটিন ঠোঁটে লাগিয়ে রাখতে হবে এবং লাগানোর সময় হালকা ম্যাসাজ করতে হবে। এতে ঠোঁটের চামড়া হয়ে যায় মসৃণ, লাবণ্যময়ী। ঠোঁটের কালো দাগ উঠে চলে যায়।
নারকেল তেল
লিপজেলের পরিবর্তে নারকেল তেল লাগালেও অনেক উপকারিতা পাওয়া যায়। এতে করে সারা রাত ঠোঁটের চামড়া প্রয়োজনীয় পানি পেয়ে থাকে। সকালে ঘুম থেকে উঠে মুখ ধোয়ার সময় সহজেই ঠোঁটের মরা চামড়া উঠে যাবে। সুন্দর ঠোঁট আপনার মুখে এক অন্যমাত্রা এনে দিতে পারে। ঠোঁটই আপনার চেহারার সৌন্দর্যের প্রতীক! তাই নিয়মিত ঠোটের যতœ নিন।