Tuesday, September 8

শীতে অসহায়দের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক দায়িত্ব : সুবিদ আলী ভূঁইয়া

0

কুমিল্লা -১ (দাউদকান্দি-মেঘনা) আসনের টানা তৃতীয়বারের সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভুঁইয়া বলেছেন, শীতে গরীব-দুখী ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক দায়িত্ব।

শুক্রবার সকালে কুমিল্লার দাউদকান্দির জুরানপুরে শীতার্ত অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণের সময় তিনি এ কথা বলেন। গোয়ালমারী ইউনিয়ন পরিষদের উদ্যোগে দাউদকান্দি উপজেলা ত্রাণ শাখা হতে ২০০ অসহায় ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ করেন মেজর জেনারেল(অবঃ) মোঃ সুবিদ আলী ভূঁইয়া এমপি, সার্বিক সহযোগিতায় নুরে আলম ভুলু চেয়ারম্যান ইউনিয়ন পরিষদ, শাহ আলম প্রধান, খবির প্রধান, আক্তার মেম্বার।
উপজেলা ত্রাণ শাখার অর্থায়নে স্থানীয় গোয়ালমারী ইউনিয়ন পরিষদ এই শীতবস্ত্র বিতরণের আয়োজন করে।

এ সময় সুবিদ আলী ভূঁইয়া বলেন, শীতার্দের জন্য সরকারি সহযোগিতা অব্যাহত থাকবে। এর পাশাপাশি সমাজের ধনী লোকদেরকে শীতার্ত গরীব মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
উপজেলার একজন মানুষও যেন শীতবস্ত্রহীন না থাকে, সে দিকে সতর্ক দৃষ্টি রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন সুবিদ আলী ভূঁইয়া।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.