Wednesday, July 29

শুভ সূচনা করেছে বাংলাদেশ

0

অপরিবর্তিত একাদশ নিয়ে আজ মাঠে নামছে স্বাগতিকরা।লিটন কুমার দাস ও নাঈম শেখের ব্যাটে শুভ সূচনা করেছে বাংলাদেশ।

এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ বিকেল ৪টায় ম্যাচটি শুরু হয়।

তবে নিউজিল্যান্ডে দলে দুটি পরিবর্তন এসেছে। ডাফি-টিকনারের পরিবর্তে দলে এসেছেন হামিশ ব্যানেট ও বেন সিয়ার্স।

বাংলাদেশ দল : লিটন কুমার দাস, নাঈম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন দ্রুব, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শেখ মাহাদি হাসান, সাইফ উদ্দিন, মুস্তাফিজুর রহমান ও নাসুম আহমেদ।

টি-টোয়েন্টি সংস্করণে অভিষেক ঘটছে সিয়ার্সের। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে সফরকারীতে ৭ উইকেটে হারিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে আছে টাইগাররা।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.