Saturday, September 12

শুরুতেই তিন উইকেট হারালো বাংলাদেশ

0

জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে ব্যাটিং করছে বাংলাদেশ। তবে শুরুটা শুভ হলো না স্বাগতিকদের। সূচনালগ্নেই ফিরলেন ইমরুল কায়েস ও লিটন দাস। কাইল জার্ভিসের বলে উইকেটের পেছনে রেজিস চাকাভাকে ক্যাচ দিয়ে ইমরুল। ১৬ বল খেলেও ব্যক্তিগত রানের খাতায় কোনো রান যোগ করতে পারেননি এ ওপেনার। অপরদিকে মাত্র ৯ রান করে মাঠ ছাড়লেন লিটন। একই সঙ্গে ০ রানে আউট হন মোহাম্মদ মিথুন।
আজ ঢাকায় টস ভাগ্যকে পাশে পান বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন তিনি। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে ইনিংসের গোড়াপত্তন করেন লিটন দাস ও ইমরুল কায়েস।
সিলেট টেস্টে বাজেভাবে হেরে দুই ম্যাচ সিরিজে ১-০তে পিছিয়ে বাংলাদেশ। সিরিজ বাঁচাতে ঢাকা টেস্টে হার এড়ালে কিংবা ড্র করলেই হবে না, জিততেই হবে টাইগারদের। ফলে ম্যাচটি হয়ে দাঁড়িয়েছে বাঁচামরার।
বাংলাদেশ একাদশে এসেছে তিন পরিবর্তন। অভিষেক হচ্ছে সৈয়দ খালেদ আহমেদ ও মোহাম্মদ মিথুনের। একাদশে ফিরেছেন মোস্তাফিজুর রহমান। গেল ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ টেস্ট খেলেন তিনি। বাদ পড়েছেন পেসার আবু জায়েদ রাহী, বাঁহাতি ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত ও বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম অপু।

বাংলাদেশ একাদশ : ইমরুল কায়েস, লিটন দাস, মুমিনুল হক, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), মোহাম্মদ মিথুন, আরিফুল হক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
শেষ খবর পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ- ২৯.৩ ওভারে ৬৫/৩

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.