শুরুতেই সৌম্যর বিদায়

0

আগের ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষেও বড় স্কোর গড়তে পারেননি ড্যাশিং ওপেনার সৌম্য সরকার। ২৮ রান করে আউট হয়েছিলেন।

অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ বাঁচা-মরার ম্যাচেও তিনি ব্যর্থ। ১১ বলে মাত্র ৩ রান করে হ্যাজেলউডের বলে উইকেটকিপার ম্যাথু ওয়েডের হাতে ক্যাচ দিলেন তিনি। ২২ রানে প্রথম উইকেটের পতন ঘটল বাংলাদেশের। অপরাজিত তামিম ইকবালের সঙ্গী হয়েছেন ইমরুল কায়েস।

চ্যাম্পিয়নস ট্রফির মঞ্চে নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ টসে জিতে ব্যাটিং বেছে নিয়েছে বাংলাদেশ। একাদশে এসেছে একটি পরিবর্তন। ইংল্যান্ডের বিপক্ষে ৪ বোলার নিয়ে খেলার জন্য সমালোচিত হওয়ার পর এবার একাদশে ফিরলেন স্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। তাকে জায়গা করে দিতে বাদ পড়েছেন আরেক তরুণ অফ স্পিনিং অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত।

অধিনায়ক মাশরাফি টসের পর বলেছেন, এটি ব্যাটিং সহায়ক উইকেট তাই ব্যাটিং বেছে নেওয়াটাই যুক্তিযুক্ত। গত ম্যাচে হেসেছিল ওপেনার তামিম ইকবালের ব্যাট। হেসেছিল মুশফিকুর রহিমের ব্যাটও। অজিদের বিপক্ষে বাংলাদেশের জয়ের রেকর্ড মোটেও ভালো নয়। ১৯ বারের দেখায় মাত্র ১টি জয় পেয়েছে টাইগাররা। আজও শক্তিশালী অস্ট্রেলিয়াকে দ্বিতীয়বার হারাতে হলে জ্বলে উঠতে হবে টাইগার ব্যাটসম্যানদের।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.