Friday, August 28

শুরুতেই ২ উইকেট হারায় টাইগাররা

0

ভারতের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসের শুরুতেই ধাক্কা খেল বাংলাদেশ। দিনের শুরুতে ব্যাটিংয়ে নেমে ষষ্ঠ ও সপ্তম ওভারে দুই উইকেট হারায় টাইগাররা।
বৃহস্পতিবার ভারতের ইন্দোরের হলকার স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে স্বাগতিকদের মুখোমুখি হয়েছে টাইগাররা।

দিনের শুরুতে টস জিতে বাংলাদেশের পক্ষে ওপেনিংয়ে নামেন ইমরুল কায়েস ও সাদমান ইসলাম। ইনিংসের ষষ্ঠ ওভারের শেষ বলে দলীয় ১২ ও ব্যক্তিগত ৬ রানের মাথায় উমেশ যাদবের বলে সাজঘরে ফেরেন ওপেনার ইমরুল কায়েস। মাঠে আসেন মুমিনুল হক। এর ঠিক এক ওভার পরে অর্থাৎ সপ্তম ওভারের শেষ ইশান্ত শর্মার বলে ব্যক্তিগত ৬ রানে ফেরেন সাদমান। দলীয় ১২ রানের মাথায়ই ফেরেন দুই ওপেনার। সাদমানের পর চার নাম্বারে মাঠে আসেন মোহাম্মদ মিথুন।

শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১১ ওভার শেষে দুই উইকেটের বিনিময়ে ১৭ রান।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.