Wednesday, September 9

নরসিংদীর দুটি বাড়িতে জঙ্গি আস্তানা
শেখেরচরে জঙ্গি আস্তানায় অভিযান শুরু

0

নরসিংদীর শেখেরচরের ভগীরথপুরে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা কাপড় ব্যবসায়ী বিল্লাল মিয়ার সাততলা বাড়িতে অভিযান শুরু হয়েছে। সকাল ১০টা ১০ মিনিটে ঢাকা থেকে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম এলে সোয়াতের টিম এ অভিযান শুরু করে।
সোমবার রাত ১০টা থেকে পুলিশ, সোয়াত ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরা নরসিংদীর মাধবদী ও শেখেরচরে বাড়ি দুটি ঘিরে রেখেছে।
মাধবদী পৌরসভার গাংপাড় এলাকার আফজাল হাজীর ‘নিলুফা ভিলা’ নামে একটি বাড়ি ও সদর উপজেলার শেখেরচরের দিঘিরপাড় চেয়ারম্যান বাড়ি সড়কে অপর আরেকটি বাড়ি ঘিরে রেখেছে কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা।
অতিরিক্ত পুলিশ সুপার (শিবপুর সার্কেল) থান্ডার খায়রুল হাসান সাংবাদিকদের বলেন, মাধবদী ও শেখেরচরে দুটি বাড়িতে জঙ্গি আস্তানা রয়েছে বলে গোপন সংবাদের ভিত্তিতে নিশ্চিত করা হয়। পরে রাত ১০টার পর দুটি বাড়িই আইনশৃঙ্খলা বাহিনী ঘিরে ফেলে।
তিনি বলেন, মাধবদীতে সাততলা বাড়িটির একতলা থেকে তিনতলা পর্যন্ত মিততাহুল জান্নাহ হমিলা মাদ্রাসা। এই বাসার ৭ তলায় একটি বাসায় ৭ জন জঙ্গি অবস্থান করছে বলে জানা গেছে। একই সঙ্গে শেখেরচরের দীঘিরপাড় চেয়ারম্যান বাড়ি সড়কের আরেকটি বাড়িতেও জঙ্গি আস্তানার সন্ধান পাওয়া গেছে।
এদিকে আজ মঙ্গলবার সকাল থেকেই জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা দুটি বাড়ির আশপাশের এলাকায় মাইকিং করে সবাইকে সরিয়ে দিচ্ছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.