
ষ্টাফ রিপোর্টারঃ
চট্টগ্রামে বঙ্গবন্ধু সমাজ কল্যাণ পরিষদ ও শেখ রাসেল স্মৃতি সংসদ ৩ নং ওয়াার্ড, পাঁচলাইশ এর উদ্যোগে শেখ রাসেল’র জন্মোৎসব উদযাপন-২০১৯’র আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অক্সিজেন নয়ারহাটস্থ সিটি কর্পোরেশন স্কুল মিলনায়তনে ১৮ অক্টোবর শুক্রবার অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু সমাজকল্যাণ পরিষদের সভাপতি মোঃ সেলিম রনির সভাপতিত্বে ও আবু সাইয়েদ মোঃ সায়েম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহাতাব উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচলাইশ ৩ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব কফিল উদ্দিন, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম-আহবায়ক দিদারুল আলম, সালাউদ্দিন আহম্মেদ, রফিক কন্ট্রাক্টর, শামীমা রাহেলা, আব্দুর রহিম ও নঈম উদ্দিন খান। এছাড়া আরো উপস্থিত ছিলেন আমির হোসেন, জয়নাল আবেদিন, সাইফুদ্দিন শান্ত, তহিদুল ইসলাম, তানজিম আহম্মেদ ও হাসান মুরাদ বিপ্লব সহ আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।