Wednesday, August 19

শেখ হাসিনা ভারতে ক্রিকেট নয়, বাংলাদেশের ধ্বংসের ঘন্টা বাজিয়েছেন – দুলু

0

লালমনিরহাট প্রতিনিধি : বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপ-মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে গিয়ে নাকি ক্রিকেট খেলার ঘন্টা বাজিয়েছেন। তিনি ক্রিকেট খেলার ঘন্টা বাজাননি। তিনি বাংলাদেশের ধ্বংসের ঘন্টা বাজিয়েছেন।
তিনি শনিবার দুপুরে লালমনিরহাটে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে জেলা বিএনপি’র বিক্ষোভ মিছিল ও সমাবেশে এ কথা বলেন।
তিনি আরো বলেন, আওয়ামীলীগ বিএনপি’র প্রতিপক্ষ এবং বিএনপি আওয়ামীলীগের প্রতিপক্ষ হওয়ার কথা কিন্তু মাঠে আমরা আওয়ামীলীগের দেখা পাই না। দেখা পাই পুলিশের। বিএনপি’র প্রতিপক্ষ যেনো পুলিশ হয়ে গেছে।

জেলা বিএনপি’র সহ-সভাপতি ফজলুল হক সরকারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র সম্পাদক হাফিজুর রহমান বাবলা, সাবেক উপজেলা চেয়ারম্যান একেএম মমিনুল হক, সাবেক পৌর মেয়র মোশারফ হোসেন রানা।

অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, আওয়ামীলীগের সম্পাদক ওবায়দুল কাদের কখন কি বলেন ঠিক নাই। এখন কাদের সাহেব বলছেন, দেশ ও সরকার নাকি তাদের নিয়ন্ত্রণে আছে, শুধু বিএনপি’র মুখ নাকি নিয়ন্ত্রণে নাই। দেশের জনগণ দেখছে, আওয়ামীলীগ পুলিশ দিয়ে সব নিয়ন্ত্রণ করছেন। যে কারণে আমাদের জানাযা অনুষ্ঠানেও বাঁধা দেয়া হয়।
পরে জেলা বিএনপি’র একটি বিক্ষোভ মিছিল বের হলে পুলিশ তাতে বাঁধা দেয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.